
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) জামায়াতে ইসলামীর ইউনিয়নের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙা ইউনিয়নের আমীর মাওলানা মোশাররফ হোসাইন।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানবতার কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও উচিত অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। আমরা চাই, পারস্পরিক সহযোগিতা ও ইসলামী মূল্যবোধের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক।”
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের দুর্দশা লাঘবে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙ্গা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আবুল হাশিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :