২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১ হাজার ২১২ জন


সত্য সন্ধানী প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ /
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১ হাজার ২১২ জন

সারা দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ ও আক্রান্ত ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১২ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১৯ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৬ হাজার ৪৯০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ১ জন বরিশাল বিভাগের , ৩ জন সিলেট বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৯৪ জন। রাজশাহী বিভাগে ১৬৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২১৩ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ৫৯, খুলনায় ৬৩, সিলেটে ৬৪, রংপুর ২৭ এবং ময়মনসিংহে ২৮ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

আমাদের ফেসবুক পেজে ফলো করুন

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন
Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন
সেহরির শেষ সময় ৩:৩৯
ইফতারের সময় ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০
  • তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর। (সূরা আলে ইমরান: ১০৩)

স্বাস্থ্য বিভাগের আরো খবর

আরও খবর