উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত


সত্য সন্ধানী প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ /
উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত

উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই শ্লোগানকে কেন্দ্র করে ২০১০ সালে উপকুলীয় উন্নয়ন ফাউন্ডেশন গঠিত হয়েছিল।

উপকুলীয় উন্নয়ন ফাউন্ডেশন বিগত ১৬ বছরে এই সংগঠন সভা, সমাবেশ, সেমিনার, মানববন্ধন সহ প্রোগ্রামের মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের যাবতীয় সমস্যার সমাধানে কাজ করে আসছে।

চট্টগ্রাম নগরীর চকবাজার অভিজাত হোটেলে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সেক্রেটারি আকবর খানের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি- ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মাদ কামাল হোসাইনের ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন বিশাল ভূমিকা পালন করছে। উপকূলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় উপকূলের ১৯টি জেলার প্রায় ৪ কোটি লোক অনাদরে অবহেলায় জীবন কাটছে। ১৯৯১ এর ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলচ্ছোসে লক্ষাধিক লোকের মৃত্যু, হাজার হাজার গৃহহীন মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি বাংসস্তূপে পরিণত হয়েছিল। এতে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার উপকূলের উন্নয়নে দেশি-বিদেশি হাজারো কোটি টাকার ফান্ড পেলেও উন্নয়ন কর্মকান্ডের দৃশ্যমান কোন কিছু দেখা যায়নি। অবিলম্বে আলাদা উপকূলীয় মন্ত্রণালয় চালু করার অনুরোধ জানানো হয়। উপকূলের মৎস্য সম্পদ, লবন শিল্প, বনজশিল্প, পর্যাটন ব্যবস্থাকে কার্যকর করে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং ভাগ্যাহত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে অনুরোধ জানানো হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, অ্যাডভোকেট কবির হোসাইন। সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন।

এই সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার দিলদার হোসেন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ইসমাইল খাঁন, অধ্যাপক হামিদুল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক মোশারফ হোসাইন, ব্যাংকার আবুল কালাম আজাদ, মাওলানা গিয়াস উদ্দিন, অধ্যাপক মাহামুদ নূরুল আজিম, চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইসমাইল হোসেন সিরাজী,  বেলাল হোসেন, লায়ন আনিসুর রহমান, সমাজকর্মী আমজাদ হোসাইন, এম এ হাসেম আকাশ, ব্যাংকার মোঃ মিজানুর রহমান, গাজী কাশেম, রমজান আলী প্রমূখ।

সভায় সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন ২০২৬-২৭ সেশনের নবনির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ কামাল হোসাইনের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত চেয়ারম্যান কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। অন্যান পদে নির্বাচিতরা হলেন – নির্বাহী চেয়ারম্যান ডক্টর মোঃ সানাউল্লাহ, ভাইস চেয়ারম্যান এডভোকেট কবির হোসাইন, মহাসচিব আকবর খান, যুগ্ম-সচিব- মনজুর আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক জিয়াউর রহমান, পরিবেশ ও জলবায়ু সম্পাদক এম এ হাসেম আকাশ, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক লায়ন আনিসুর রহমান, দপ্তর সম্পাদক বেলাল হোসাইন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক মোবারক হোসেন ভূঁইয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদ নুরুল আজিম। নির্বাহী সদস্যরা হলেন- ব্যাংকার আবুল কালাম আজাদ, মোঃ শামসুদ্দীন, সাব্বির আহমেদ, আতাউল্লাহ খান, জয়নাল আবেদীন, ইসমাইল হোসেন সিরাজী, রাফিউল হোসাইন।

সভায় নবনির্বাচিত চেয়ারম্যান ফাউন্ডেশনের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে উপকূলের অবেহেলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আমাদের ফেসবুক পেজে ফলো করুন

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন
Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন
সেহরির শেষ সময় ৩:৫৫
ইফতারের সময় ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:০১
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৪৯
  • রাত ৮:১২
  • ভোর ৫:২৪
  • তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর। (সূরা আলে ইমরান: ১০৩)