
সন্দ্বীপের ঐতিহ্যবাহী মাদার সংগঠন খ্যাত সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম’র এডহক কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (৮মে) নগরীর হালিশহর নয়া বাজার বিশ্বরোডস্থ একটি কমিনিটি সেন্টারে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর অচলাবস্থা নিরসনের এক তলবী সভার আয়োজন হয়। উক্ত সভাতে সংগঠনে প্রায় ২ শতাধিক আজীবন সদস্য উপস্থিত হন।
এসোসিয়েশনের আজীবন সদস্য মোশাররফ হোসেনের সঞ্চালনায় এবং এডভোকেট মো আবু তাহের সভাপতিত্বে বহুল কাঙ্ক্ষিত তলবী সভার আলোচনায় উপস্থিত সদস্যদের মধ্যে সিনিয়র সদস্যবৃন্দ সহ একাধিক সদস্য বক্তব্য রাখেন। বক্তব্যে তারা এসোসিয়েশনের অচলাবস্থা নিরসনের তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
উপস্থিতি সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ৩ মাসের জন্য এডভোকেট মো আবু তাহেরকে আহবায়ক এবং মো: সাইফুর রহমান লিংকনকে সদস্য সচিব করে এডহক কমিটি ঘোষণা করা হয়।
সদ্য গঠিত কমিটি আগামী ৩ মাসের মধ্যে সদস্য নবায়নে মধ্যে দিয়ে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য নির্বাচন বাস্তবায়ন করা হচ্ছে প্রধান কাজ।
ইতিহাস ঐতিহ্য পথ ধরে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম সংগঠনটি ফের গতিশীল কার্যক্রমে ফেরবে এমনটা প্রত্যাশা সংগঠনে আজীবন সদস্যদের।
আপনার মতামত লিখুন :