হালিশহর থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত


সত্য সন্ধানী প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ /
হালিশহর থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আজ জুমাবার (৮ই মে) হালিশহর থানা জামায়াতের উদ্যোগে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে হালিশহর থানা জামায়াতের কার্যালয়ে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

হালিশহর থানা জামায়াতের আমীর জনাব ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারী জনাব আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর জনাব মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংগঠন মজবুতি করণে ইউনিট দায়িত্বশীলদের ভূমিকা অপরিসীম। তাই জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি করে সংগঠন সম্প্রসারণে ইউনিট দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে”।

উক্ত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী জনাব জনাব মোরশেদুল ইসলাম চৌধুরী ও নগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও জামায়াত মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব মু্‌হাম্মদ শামসুজ্জামান হেলালী।

এতে আরো উপস্থিত ছিলেন, হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ডঃ শাহাদাত হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারী জনাব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক জনাব এবিএম সুলাইমান, থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য জনাব এটিএম মাকসুদুল মাওলা, বেলাল হোসেন, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জনাব এস এম সাইফুদ্দীন, ২৫ নং রামপুর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ শাহজাহান প্রমুখ।

আমাদের ফেসবুক পেজে ফলো করুন

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন
Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন
সেহরির শেষ সময় ৩:৩৯
ইফতারের সময় ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০
  • তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর। (সূরা আলে ইমরান: ১০৩)