বৃহস্পতিবার কোয়র্টার ফাইনালে আবারো মুখোমুখি ফ্রান্স-মরক্কো


সত্য সন্ধানী প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ /
বৃহস্পতিবার কোয়র্টার ফাইনালে আবারো মুখোমুখি ফ্রান্স-মরক্কো

আগামীকাল বৃহস্পতিবার মরক্কোর বিপক্ষে এক মহারণে মাঠে নামবে তৃতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে অভিযান শুরু করা ফ্রান্স। এর মধ্য দিয়েই তারকাখচিত কোয়ার্টার-ফাইনাল পর্বের পর্দা উঠবে।

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা ফ্রান্স এবার সম্ভবত তাদের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে তারা খেলবে বোস্টনের বাইরে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে।

পাঁচ ম্যাচে তারা করেছে ১৪ গোল করা লেস ব্লুজরা দারুণ ছন্দে শেষ আটে পৌঁছেছে। ১৪ গোলের মধ্যে সাতটিই এসেছে দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পা থেকে।

টুর্নামেন্ট শেষ পর্যায়ে পৌঁছানোর সাথে সাথে বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে শীর্ষে থাকা চার তারকা স্ট্রাইকারের একজন এমবাপ্পে।

গোলদাতাদের তালিকায় সবার ওপরে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যার গোলসংখ্যা আট। এমবাপ্পে ও নরওযয়ের আর্লিং হলান্ড করেছেন সাতটি করে গোল, আর ইংল্যান্ডের হ্যারি কেনের গোল ছয়টি।

বৃহস্পতিবারের প্রথম কোয়ার্টার-ফাইনালটি ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। সেই ম্যাচে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়েছিল। পরে অবশ্য ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছিল ফরাসিরা।

অন্যদিকে, মরক্কোও শেষ আটে ওঠার পথে চমৎকার ফুটবল খেলেছে। তারা সহজেই গ্রুপপর্ব পেরিয়ে শেষ ৩২-এ নেদারল্যান্ডসকে হারায়। গত সপ্তাহে শেষ ১৬-তে কানাডাকে অনায়াসে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি।

কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে মরক্কো টেকনিক্যাল দক্ষতা, শারীরিক সামর্থ্য ও কৌশলগত বিচক্ষণতার সমন্বয়ে ফ্রান্সের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করে ফুটবল বিশেষজ্ঞরা। গত বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোর চমকপ্রদ শিরোপা জয়ের নেপথ্য কারিগরও ছিলেন ওয়াহবি।

আমাদের ফেসবুক পেজে ফলো করুন

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন
Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন
সেহরির শেষ সময় ৩:৪৪
ইফতারের সময় ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫০
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৬
  • তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর। (সূরা আলে ইমরান: ১০৩)