চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন হাতিয়া আসনের বিএনপির এমপি প্রার্থী শামীম


সত্য সন্ধানী প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ /
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন হাতিয়া আসনের বিএনপির এমপি প্রার্থী শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে নোয়াখালী-৬ (হাতিয়ার) বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক।

আজ রোববার (১৮ই জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে তাঁকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁকে এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এ নিয়ে ৬৩ জেলা পরিষদে প্রশাসক বসাল সরকার। বাকি রয়েছে কেবল ঠাকুরগাঁও জেলা।

জানতে চাইলে মাহবুবের রহমান শামীম আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য কাজ করে যাব।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন। তবে আসনটিতে জয়ী হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

আমাদের ফেসবুক পেজে ফলো করুন

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন
Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন
সেহরির শেষ সময় ৩:৫৫
ইফতারের সময় ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:০১
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৪৯
  • রাত ৮:১২
  • ভোর ৫:২৪
  • তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর। (সূরা আলে ইমরান: ১০৩)