আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, অনলাইনে আবেদন করুন
সত্য সন্ধানী
প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ /
০
আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠানটি কন্টেন্ট রাইটার ও গ্রাফিক ডিজাইনার পদে সৃজনশীল, দক্ষ এবং দায়িত্ববান জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
পদের নাম: কন্টেন্ট রাইটার (নিউজলেটার ও কমিউনিকেশন)
লোকবল নিয়োগ: ০২ জন
পদের নাম: গ্রাফিক ডিজাইনার (নিউজলেটার ও ডাটা ভিজ্যুয়ালাইজেশন)
লোকবল নিয়োগ: ০১ জন
কাজের ধরন : ফুলটাইম (অফিস ভিত্তিক)
কর্মস্থল : ঢাকা (আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়)
দায়িত্বসমূহ-
- মাসিক ও বার্ষিক নিউজলেটারের জন্য আকর্ষণীয় কভার স্টোরি, ফিচার ও প্রতিবেদন রচনা করা।
- প্রকল্প এলাকায় সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে জীবন পরিবর্তনের বাস্তব চিত্র তুলে এনে হৃদস্পর্শী ভাষায় লেখা।
- ফাউন্ডেশনের চলমান সকল প্রকল্পের নিয়মিত অগ্রগতি ও পরিসংখ্যান সংকলন করা।
- ফাউন্ডেশনের বিশাল কর্মযজ্ঞের পরিসংখ্যানগুলোকে সহজবোধ্যভাবে ইনফোগ্রাফিক আকারে উপস্থাপন করা।
- নিউজলেটার ও বার্ষিক প্রতিবেদনের আধুনিক, মার্জিত ও দৃষ্টিনন্দন লে-আউট ডিজাইন নিশ্চিত করা।
- প্রিন্ট প্রোডাকশনের জন্য হাই-রেজুলেশন ডিজাইন নিশ্চিত করা।
যোগ্যতা ও দক্ষতা-
- সৃজনশীল বাংলা লেখায় দক্ষতা ও শুদ্ধ ভাষী।
- মাঠ পর্যায়ের তথ্য সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় উপস্থাপন ক্ষমতা।
- ফিচার রাইটিং, কপিরাইটিং এবং তথ্য বিন্যাসে অভিজ্ঞ।
- গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে Adobe InDesign, Illustrator ও Photoshop-এ পূর্ণ দক্ষতা
- পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ওয়েবসাইটে আপলোড করার দক্ষতা অগ্রাধিকারযোগ্য।
- আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকা।
- আমানতদারিতার সাথে দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের ভিশন বজায় রাখতে সচেতন হওয়া।
বেতন ও সুযোগ-সুবিধা
- ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা (মাসিক)
- বছরে ০২টি ঈদ বোনাস।
- দক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্টের সুযোগ।
- দুপুরের খাবারের ব্যবস্থা।
- সম্পূর্ণ দ্বীনি, সুশৃঙ্খল ও আন্তরিক কর্মপরিবেশ।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত লিখুন :